Logo
সংবাদ শিরোনাম :
সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত সীমান্ত এলাকা থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার ধানের শীষের প্রার্থী হাজী মুজিবের বাসভবনে কর্মী-সমর্থকদের মতবিনয় সভা কমলগঞ্জে বাড়ির পাশ থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট মৌলভীবাজার-৪ আসনে চূড়ান্ত ৬ প্রার্থী: জোটের সিদ্ধান্তে জামায়াত প্রার্থী প্রত্যাহার কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার: / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যান্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।”

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, পিন্টু দেবনাথ প্রমুখ।

এসময় কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো কষ্টে আছেন। তাদের সামান্য উষ্ণতা দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক শীতার্তদের মধ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!