Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার

রিপোটার : / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রাজু দত্ত ।।

পৌষ সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জ উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের শতবর্ষী ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘নিমাই সন্ন্যাস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার। এ বছর উৎসবটি ১১৬তম বার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে উপজেলার উত্তর বালিগাঁও মনিপুরীপাড়ায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের দিন সকাল থেকেই মনিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা। ‘নিমাই সন্ন্যাস’ উপলক্ষে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য দেবের লীলাভিত্তিক মনিপুরী নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি উৎসবস্থলকে ঘিরে বসবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

উত্তর বালিগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মৃণাল সিংহ বলেন,

“শত বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে পৌষ সংক্রান্তির দিনে ‘নিমাই সন্ন্যাস’, রাখাল নৃত্য ও বেলিরাসসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। সেই ঐতিহ্য আমরা আজও নিষ্ঠার সঙ্গে লালন করে আসছি। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, ‘নিমাই সন্ন্যাস’ মনিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর বৈরাগ্য গ্রহণের স্মৃতিকে কেন্দ্র করে পালিত হয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে মনিপুরীদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজকদের মূল উদ্দেশ্য।

আয়োজকরা আশা করছেন, এবারের ‘নিমাই সন্ন্যাস’ উৎসবে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে উত্তর বালিগাঁও মনিপুরীপাড়া এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!