Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোটার : / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

২৮ ডিসেম্বর রোববার বিকালে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, পৌর বিএনপির আহবায়ক মো: শোয়েব আহমদ, যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।

মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই লোক, আমার জনয় দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়নে কাজ করব।

এর আগে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।

মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর ছেলে ব্যবসায়ী মুঈদ আশিদ চিশতী।

এর আগে রোববার ২৮ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুঈদ আশিদ চিশতীর বাবা বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!