Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগ :: জন দুর্ভোগ চরমে

রিপোটার : / ২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব জালালপুরে গার্ডার ব্রীজ নির্মাণে অবহেলা, অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের ১০/১২ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

এলাকাবাসীরা জানান, ব্রীজ নির্মাণের ধীরগতির কারণে ঠাকুরবাজার শমশেরনগর সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অস্থায়ী সাকু ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক দিন আগে সাকু ভেঙে পড়ে এক শিশুর হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে।

তারা অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের মসলা ব্যবহার করছে এবং দুর্ঘটনায় আহতদের কোনো সহযোগিতা করা হয়নি। শীঘ্রই কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রকৌশলী মো: সাঈফুল আজম জানান, ব্রিজের কাজ বরিশালের একজন ঠিকাদার পেয়েছেন, যিনি গার্ডার ব্রীজসহ মোট ১০টি কাজ পেয়েছেন-এর মধ্যে কমলগঞ্জে তিনটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, কাজের অনিয়ম সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকেও অভিযোগ পেয়েছেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথা বলে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!