Logo

শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প

Reporter Name / ১৫৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ইংল্যান্ডভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড-এর সহযোগিতায় এবং শমশেরনগর হাসপাতালের আয়োজনে এ ক্যাম্প পরিচালনা করে মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক দল।

শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম জানান, ‘আগে থেকেই প্রচারণা চালানো হয়েছিল। ফলে নিবন্ধনকৃত রোগীরা সময়মতো এসে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবা নিতে পেরেছেন।’

চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন ডা. আব্দুল মানান, ডা. ইমরান আহমেদ ও ডা. মুজাহের হোসেন। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন শুকুর মাহমুদ, সুমন মিয়া, মিলিয়া বেগম, সুজন ও মোস্তাকিম মিয়া।

ডা. মোজাহের হোসেন বলেন, ‘ভালো পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ক্যাম্প পরিচালিত হয়েছে। রোগীদের মধ্যে ছানি পড়া ৫৫ জনকে চিহ্নিত করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!