Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটার : / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১৬ জুলাই বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তবে শহীদ আবু সাঈদ এক ব্যতিক্রম। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। পৃথিবীর ইতিহাসে অনেক আন্দোলন একটি ঘটনাকে কেন্দ্র করেই মোড় নেয়, তেমনি আবু সাঈদের আত্মত্যাগ আন্দোলনের আইকন হয়ে উঠেছে। গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের প্রতীক হয়ে তিনি বুক পেতে দিয়েছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সদস্য, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মকে শহীদদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!