Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাটি গর্ত করার সময় পুরনো গ্রেনেড উদ্ধার

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে বাড়ির পাশে সবজি চাষাবাদের জন্য জমি খুঁড়তে গেলে একটি পুরনো গ্রেনেড পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিশেষ টিমকে আনা হচ্ছে। ১৪ জুলাই সোমবার সকালে কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্যে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির।

স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামের মাখতাবুর রহমানের জায়গায় পরিবারের এক নারী সদস্য সবজি বীজ রোপণ করার জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এসময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ করে রাখে। একই সাথে গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনডটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশেই রয়েছে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটি ব্যবহার করে হামলা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। ডিসপোজাল টিম এসে উদ্ধারকৃত গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!