Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

ধলাই নদীর বাঁধ মেরামতের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

রিপোটার : / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ব ।।

কমলগঞ্জে বিগত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতা ধলাই নদীর বাঁধ ভাঙন আতংকে কাটছে নদী পারের বাসিন্দাদের। বিগত কয়েক বছরের ভয়াবহ বন্যায় রামপাশা, রামপুর, নারায়নপুর, চৈতন্যগঞ্জ, কুমড়াকাপন, কান্দিগাঁও  সহ প্রায় ১০/১২টি গ্রাম তলিয়ে যায়। নদী ভাঙ্গনের কারনে ইতিমধ্যে রামপাশা গ্রামের ৪০/৫০টি বাড়িঘর, ফসলীজমি নদীতে বিলীন হয়েছে। আসন্ন বর্ষায় আবারো ভাঙ্গন আতংকে দিন কাটছে মানুষের।

রবিবার ১১মে দুপুর ১২টার দিকে এলাকাবাসীর আয়োজনে উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ডে বাঁধ সংলগ্ন এলাকায় বাঁধ নির্মান, জিও ব্যাগ পাইলিংয়ের দাবীতে ছাইয়াখালী হাওড় (পাবসস) লি: ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে।

জানা যায়, উপজেলার পৌর এলাকার রামপাশা এলাকা বিগত বছরের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতা ধলাই নদীর রামপাশা এলাকায় বাঁধে ভাঙ্গন দেখা দেয়। বাঁধ ভাঙ্গনের কারনে ইতিমধ্যে নদীর তীরবর্তী মোঃ আব্দুন নূর চৌধুরী, মোঃ আব্দুর রব চৌধুরী,মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী, এম আর খান,হারিছ মিয়া, আজিদ মিয়া, জমির ড্রাইভার, রহিম মিয়া,করিম মিয়া, আলমগীর মিয়া আশিক মিয়া, আরফান মিয়া, রাজু, তাজুদ মিয়া, রমজান মিয়া, লটা মালাকার, নিকিল মালাকার, মণিন্দ্র মালাকার, জয়ধন মালাকার, জোগিন্দ্র মালাকার, হায়দর মিয়া, রবেন্দ্র মালাকার, প্রাণেশ কুমার পাল, প্রবেশ কিমার পাল, পরিতোষ কুমার পাল, প্রদীপ কুমার পাল, পঙ্কজ কুমার পাল, খিরদ দেবনাথ, মণি দেবনাথ, সুনিল দেবনাথ, মাহমুদা বেগম, আক্তার মিয়া, আশ্রব মিয়া, আবু মিয়া, মন্তাজ বক্স, বিরাই বক্স, মতলিব বক্স, মনির বক্স, মন্নান বক্স, আলিজ্জামা, বিকুল কুমার পাল তাদের বাপ-দাদার ভিটা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন।

আসন্ন বর্ষা মৌসুমে আবারো আকস্মিক বন্যার আশঙ্কায় রামপাশা সহ নদীর তীরবর্তী বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছে। রামপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মানের দাবীতে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামি নেতা সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আবদুহু, ছাইয়াখালী হাওড় উন্নয়ন (পাবসস) লি: এর সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, নাজমুল হাসান মিঠু, ফখরু চৌধুরী, নিখিল মালাকার প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর ধলাই নদীর ভাঙ্গনের কারনে রামপাশা এলাকায় বিলীন হতে চলেছে। বিগত বছর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রামপাশা এলাকায় প্রতিরক্ষা বাঁধ এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। ইতিমধ্যে তা পানিতে ভেসে গিয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদীর বাধঁ। পানি বৃদ্ধি ফেলে বাঁধ ভেঙ্গে ১০/১২ গ্রাম সহ বিস্তৃর্ন এলাকা তলিয়ে যাবে। তাই এলাকাবাসী বাঁধটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন। অন্যদিকে নদীতে বিষ দিয়ে অবাধে মাছ মারা হচ্ছে, তা যেন বন্ধ করা হয় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!