Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

সাংবাদিকদের সাথে কর্ণেল মো: সালেহ‘র মতবিনিমিয়

রিপোটার : / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

আজ রবিবার ৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কর্ণেল মো.সালেহ আহমদ এক মতবিনিময় সভায় মিলিত হন।

শুরুতে উপস্থিত উপজেলার সকল সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় ও পরিচিত পর্ব শেষে তিনি বলেন- আমি সালেহ আহমদ ৩রা মার্চ ১৯৬১ সন তারিখে ৯নং ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে আমার জন্ম। ভাণ্ডারীগাঁও প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, আদমপুর এম, এ ওহাব উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা- এসএসসি ১৯৭৬, কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় থেকে এইচএসসি ১৯৭৮, মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রী পড়া অবস্থায় চাকুরীতে চলে যাই। ১৯৭৯ সনের শেষের দিকে সেনাবাহিনীর চাকুরির যাত্রা শুরু। ১৯৮১ সনের জানুয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমী ৭ম দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান। প্রশিক্ষণ শেষে ১৯৮২ সালের নভেম্বর মাসে কমিশন প্রাপ্ত হই এবং গ্রাজুয়েশন সম্পন্ন করি। নানাবিধ প্রশিক্ষণ এবং পদোন্নতি প্রাপ্ত হয়ে কর্ণেল পদবীতে ১৩ মে ২০১১ তারিখে বিগত সরকার কর্তৃক অবসর প্রদান করা পর্যন্ত প্রায় ৩২ বছরের সামরিক জীবন। সেনাবাহিনীতে ৪টি ইউনিটের অধিনায়কত্ব সহ ফরমেশন সদর, সেনাসদর, ডিজিএফআই এর মাঠ পর্যায় ও সদর দপ্তর পর্যায়ে নিয়োগ, বিদ্রোহ-বিদ্ধস্ত বিডিআর (ইউজ) এর ১টি সেক্টর এর ‘কমান্ড ও শৃংঙ্খলা’ পূনঃপ্রতিষ্ঠা, ২টি সেক্টরের বিদ্রোহী সৈনিকদের বিচারিক দায়িত্ব পালন ও বিডিআর (ইউজ) থেকে বিজিবি (ইএই)-তে রূপান্তরে যথাযোগ্য অবদান রাখা আমার কর্ম জীবনের স্মরণযোগ্য অধ্যায়। জাতিসংঘ শান্তি মিশনে সিয়েরালিওন ও মোজাম্বিক-এ অংশগ্রহণ ও উল্লেখযোগ্য বটে। ২০১১ সনের ৬ মে তারিখে আমার নেতৃত্বে বিজিবি (ইএই) রংপুর এবং দিনাজপুর সেক্টর এর বিচারকার্য শেষ হয়। ৭ মে ২০১১ তারিখে আমাকে জানানো হয় তদানীন্তন সরকার সেনাবিধির বিভিন্ন ধারার ক্ষমতা বলে আমার বয়সের সময় সীমাতে পৌঁছানোর পূর্বেই আমাকে অবসরে পাঠাতে তারা প্রীত হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে এই ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার জন্য মনস্থ করেছি। কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়ই বলে দিবে। আপনাদের লেখালিখি থেকে জনগণের মন বুঝার প্রচেষ্টা চলমান থাকবে ও আমার জন সংযোগ অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!