Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে স্কুলছাত্রী পূর্ণিমা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোটার : / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে স্কুলছাত্রী ও চা শমিক সন্তান পূর্ণিমা রেলীর হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বাগান পঞ্চায়েত, ইউপি সদস্য, চা শ্রমিক ও অভিভাবকসহ বাগানের প্রায় দুই হাজার মানুষের উপস্থিত ছিলেন। হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন তারা।মানববন্ধনে নিহতের মা লাকসামা রেলী, বাবা আপ্পারাও রেলী, শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল দাস পাইনকা, সহকারী শিক্ষিকা মনি গোয়ালা, চা শ্রমিক নেতা সিতারাম বীন, শমসেরনগর ইউপি সদস্য ইয়াকুব মিয়া সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

নিহতের মা ও বাবা বলেন, আমার ছোট সোনা মনিকে ওরা বাঁচতে দিল না। তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

উল্লেখ্য কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কোপে কিশোরীর হাতের কজি ও গলা কেটে হত্যা করে দুই যুবক। সে শমসেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিল। ঘটনার ১৭ দিন পর ২২ ফেব্রুয়ারি মধ্য রাতে ঘটনার সাথে জড়িত নারায়ণ টিলার দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারি ভোরে একই এলাকার উজ্জল বাউরিকে শমশেরনগর চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘পূর্ণিমা রেলীর হত্যাকারীদের আমরা গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!