Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পাার্টির শত বর্ষপূর্তি উদযাপন

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টির শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নাটক মঞ্চায়ন করা হয়।

বৃহস্পতিার ২৭ ডিসেম্বর সন্ধ্যায়  উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের মহাদেব মন্দির সংলগ্ন মাঠে নিঙোল পালী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৩ গুণি ব্যক্তিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে আলোচনা সভায় নিঙোল পালী উদযাপন কমিটির আহ্বায়ক লৈচোম্বম রাজকুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন।

বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল, জয়ন্ত কুমার সিংহ, কবি, লেখক-অনুবাদক ও মণিপুরি মিররের প্রধান সম্পাদক হামোম প্রমোদ প্রমুখ।

অয়েকপম অন্জু, লাইশ্রম সুপর্না ও থাংজম নিভারানীর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী ইবুঙহাল সিংহ শ্যামল, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরের ব্যবস্থাপক ওয়াই চন্দ্রজিত, শিক্ষক য়েনসানবম রঞ্জিত প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিঙোল পালী উদযাপন কমিটির সদস্য সচিব ব্রজকিশোর সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তরা শর্মা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অহিংদা নুমিৎ নাটক মঞ্চায়নের মাধ্যমে শতবর্ষ উৎসবের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, চিরায়ত সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতির এক অনবদ্য জাতির নাম মণিপুরি। মণিপুরি সংস্কৃতিকে নাট্য রূপে মঞ্চায়নের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে ‘দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টি’ প্রতি বছর নিঙোল পালি উৎসবে নাটক মঞ্চায়ন করে আসছে। দি ভানুবিল মাঝেরগাঁও ড্রামা পার্টি নাট্য সংগঠনটি ঐতিহ্যবাহী সংগঠন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!