Logo
সংবাদ শিরোনাম :
সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর

উৎসবমুখর পরিবেশে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্পের প্রাক বড়দিনের আয়োজন

রিপোটার : / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে  ‘প্রাক-বড়দিন’ উদযাপন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় দিনব্যাপী চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাক-বড়দিন উদযাপন, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রকল্পের নবনিযুক্ত চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে এবং প্রকল্পের হিসাবরক্ষক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন, জিডিশন প্রধান সুছিয়াং। আলোচনা সভার শুরুতেই প্রকল্পের শিশুদের নিয়ে প্রাক বড়দিনের কেক কেটে আনন্দ উদযাপন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু উন্নয়ন প্রকল্পের সাবেক চেয়ারম্যান রেভা: যাকোব কিস্কু, প্রকল্পের নবনিযুক্ত ব্যাবস্থাপক সায়মন দাস অনিক, রেভা: সখরিয় কট, ইসলামপুর ইউপি সাবেক সদস্য রাজেশ নুনিয়া ও প্রকল্প সংশ্লিষ্ট সদস্যবৃন্দরা।

এ সময় প্রকল্পের ৩৪২ জন উপকারভোগী শিশু শিক্ষার্থী এবং ১৫ জন গর্ভবতী মায়েদের মধ্যে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথি জিডিশন প্রধান সুছিয়াং বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড মেধাসম্পন্ন জাতি গঠনে শিশুর সঠিক বিকাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চা বাগানের শিশুরা এখনও শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে কমলগঞ্জের সীমান্তবর্তী চাম্পারায়  চা-বাগান এলাকায় আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিশুর সঠিক বিকাশের ওপর কাজ করছে জেনে আমরা সকলই আনন্দিত। সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। তাই শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য-সেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করনে এই প্রকল্প অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আলোচনা সভা শেষে প্রকল্পের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!