Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে ক্ষুদ্র—নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল

রিপোটার : / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জে ক্ষুদ্র—নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল। নতুন বাইসাইকেল পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্য্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ—গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নতুন বাইসাইকেল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীলসমাজ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,প্রধান উপদেষ্টার কার্য্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র—নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!