Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

রিপোটার : / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি, এম, সাদিক আল শাফিন, মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক মাওঃ লুৎফর রহমান জাকারিয়া, সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!