Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে সিএনজি দূর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

রিপোটার : / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি-অটো নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ৬ নভেম্বর সকাল পৌনে ১০ টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এঘটনা ঘটে। আহত আরো ২ জনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি-অটো থেকে এক শিশু সিটকে পড়ে। এসময় শিশুকে রক্ষা করতে সিএনজি-অটো গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গল উপজেলার পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষনা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!