Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

মেয়াদ পূর্তির পরও নিলাম হচ্ছেনা ।। সামাজিক বনায়নের উপকারভোগীরা আর্থিক ক্ষতির সম্মুখীন

রিপোটার : / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার রেঞ্জের আওতাধীন কমলগঞ্জ উপজেলার মাগুড়ছড়া হতে লাউয়াছড়া ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ধলাইর ব্রিজ থেকে ফুলবাড়ী পর্যন্ত সামাজিক বনায়নের ষ্ট্রিপ বাগানের মেয়াদ পূর্ণ হলে ও নিলাম না দেয়ায় রাতের আঁধারে গাছ চুরি হচ্ছে।

এছাড়া বিভিন্ন সময় ঝড়ের তান্ডবে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে  গাছ উপড়ে পড়ে মানুষের প্রাণহানী ঘটছে। পাশাপাশি রেলপথের উপরে গাছ পড়ে ট্রেন যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করছে। এছাড়াও ডাকাতরা রাতের আধারে রাস্তার পাশে থাকা গাছ ফেলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক ডাকাতি করে। ফলে মানুষজন সর্বশান্ত হওয়ার সাথে সাথে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কের গাছ সমুহ চুরি ও ঝড়ে পড়ে নষ্ট হওয়ার কারনে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে ও উপকারভোগীরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

উপকার ভোগী সমিতির সভাপতি মো: আব্দুল হামিদ জানান, সামাজিক বনায়নের আওতায় ১৯৯২-১৯৯৩ সনে আকাশমনি ও চিকরাশী ষ্ট্রিপ প্ল্যান্টেশনে গাছ রোপন করা হয়। মৌলভীবাজার রেঞ্জের আওতাধীন লাউয়াছড়া হইতে মাগুড়ছড়া রেলপথের উভয়পাশের্^ ২কিলোমিটার এবং ধলাই ব্রিজ হইতে ফুলবাড়ী পর্যন্ত ৪ কিলোমিটার এর মধ্যে ১কিলোমিটারের গাছ কাটা হয়েছে। গাছ সমুহ পরিপক্ষ হওয়ায় প্রায় রাতেই এক শ্রেণীর অসাধু গাছ চুর চক্র সামাজিক বনায়নের গাছ চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে সরকার ও উপকারভোগীরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝড়ের তান্ডবে লাউয়াছড়া হইতে মাগুড়ছড়া রেলপথের উভয়পাশের গাছ রেল সড়কের উপর পড়ে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।

এদিকে উপকার ভোগী সমিতির সভাপতি মো: আব্দুল হামিদ গত বছর ১৯ জানুয়ারী এক আবেদনে বিভাগীয় বন সংরক্ষক সিলেট বরাবরে ষ্ট্রিপ প্ল্যান্টেশনের গাছ সমুহ কর্তনের জন্য অনুরোধ জানান। পত্রের প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং-২২.০১.০০০০.৬৭২.১৭.০০১.২৩.২৭৫৮ ১৪ জুন ২৩ এ একপত্রে (লাউয়াছড়া হইতে মাগুড়ছড়া ২ কিলোমিটার) সরজমিন তদন্তক্রমে সামাজিক বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। অথচ মাগুড়ছড়া থেকে ভানুগাছ রেল সড়কের ৫ কিলোমিটার একই সময়ের ঐ বাগানটি অকশন হয়ে গেছে। উপকার ভোগী সমিতির সভাপতি মো: আব্দুল হামিদ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, অদৃশ্য কারণে বাকি ২টি বাগান নিলাম না তোলায় অসাধু গাছ চুর বনায়নের গাছ চুরি করে নিয়ে যাচ্ছে। এখানে ফরেস্টের কোন মাথা ব্যাথা নেই। তাছাড়া ঝড়ের তান্ডবে বিভিন্ন সময় গাছ উপড়ে পড়ে রোধে পুড়ে বৃষ্টিতে ভিজে বিনষ্ট হচ্ছে। সরকার রাজস্ব আয় ও উপকার ভোগীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তিনি সংশ্লিষ্ট বন বিভাগের উধর্বতন কর্তৃপক্ষকে সরজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

কমলগঞ্জ ভানুগাছ চৌমুহনী সিএনজি সমিতির সভাপতি বেলাল আহমেদ বলেন, আমাদের গাড়ি চালকরা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে প্রায় সময় দূর্ঘটনার শিকার হচ্ছেন ও রাস্তায় গাছ ফেলে ডাকাতি হয়। রাস্তার দুপাশের গাছগুলো দ্রুত সময়ে অপসারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক সিলেটের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম জানান, আবেদনের কাগজপত্র দেখে তিনি এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!