Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

শমশেরনগর হাসপাতালের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

রিপোটার : / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ মালিক মিয়া ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

নব প্রতিষ্ঠিত শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী’র নেতৃত্বে ও যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিনের সমন্বয়ে ডাক্তার গৌরব পাল, ডাক্তার শোভন সেন, ডাক্তার সুদীপ কুমার সিনহা, বিমল পাল, সনজিত সিং ও লিলি রানী দাশ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।

শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা কমলগঞ্জ দাখিল মাদরাসায় বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম, মঈনুল ইসলাম খাঁন, এ.কে.এম জিল্লুল হক, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, ডাক্তার কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মো: আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভা এবং সদর ইউনিয়নের ৫শতাধিক মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এছাড়াও পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উদ্বোধনী বক্তব্যে বলেন, সরকারী সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠন বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। এর মাঝে শমশেরনগর হাসপাতাল মেডিক্যাল টিম বিভিন্ন এলাকা ঘুরে স্বাস্থ্য সেবার কাজ করছে। তা প্রসংশার দাবি রাখে।

মেডিকেল ক্যাম্প বিষয়ে বিভিন্ন বিষয়ে জেনে নিয়ে অভিমত প্রকাশ করে পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী বলেন, আমি শমশেরনগর হাসপাতালের কার্যক্রম সম্পর্কে যতটুকু জেনেছি বা জানতে পেরেছি, তা খুব প্রশংসনীয়। আগামীতে আমিও এসব কার্যক্রমে যুক্ত থাকতে চাই।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রবাসীদের সহায়তায় করা হয়েছে অলাভজনক শমশেরনগর হাসপাতাল। এ দায়িত্বের অংশ হিসেবে শমশেনগর হাসপাতাল মেডিক্যাল দল এ বন্যায় সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে বিনামূল্যে ঔষধ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!