Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি

রিপোটার : / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এর মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে (০১৮৬৪৮৫১৩৭০ নম্বর থেকে)) বিভিন্ন ব্যক্তির নিকট অনৈতিক সুবিধা নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

জানা যায়, রোববার (১৯ নভেম্বর) দুপুরে শমশেরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান দিলদারকে ইউএনও পরিচয় দিয়ে উপজেলার আইসক্রীম ফেক্টরী ও বেকারীদের নাম্বার সংগ্রহ করে দেওয়ার জন্য বলে ঐ প্রতারক চক্র। পরে তিনি নাম্বার সংগ্রহ করে দিলে প্রতারক চক্রটি ব্যবসায়ীদের ফোন দিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। 

বিষয়টি ব্যবসায়ীরা ও স্থানীয় ইউপি সদস্য মিলে ইউপি চেয়ারম্যানকে অবগত করলে তিনি ঐ প্রতারক চক্রদের
সাথে কথা বলা অবস্থায় ফোন কেটে দেয় এবং সাথে সাথে ফোন বন্ধ করে দেয়। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।

ইউপি সদস্য ফজলুর রহমান দিলদার বলেন, আমার কাছে কমলগঞ্জ ইউএনও’র পরিচয়ে ফোন আসে এভাবে কয়েকজনের নাম্বার দেওয়ার জন্য, আমি দিয়েছি সংগ্রহ করে। পরে বিষয়টি ঘোলাটে মনে হলে ইউপি চেয়ারম্যানকে অবগত ক

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ জানান, আমার কাছে ইউপি সদস্য ফজলুর রহমান দিলদার এসে বলেন একটি নাম্বার থেকে কল করে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর নাম্বার সংগ্রহ করে দেওয়ার জন্য। বিষয়টি আমার কাছে প্রতারক চক্র মনে হল। সাথে সাথে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া কেউ যদি আমার নাম বা যেকোন নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদেরকে বলব তারা যেন আমাকে জানান। 

অর্থ আদায়ের বিষয়টি “উপজেলা প্রশাসন কমলগঞ্জ” আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করেছি এর সাথে সবাই একটু সচেতন থাকার অনুরোধ জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!