Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

রিপোটার : / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

িএম,মতিউর রহমান, দক্ষিনাঞ্চল প্রতিনিধি।।

কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মণিপুরি মুসলিম (পাঙান) পরিবারের বসতঘর।

গত শুক্রবার ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মুজিবুর রহমানের টিনশেড ঘরে আগুন লেগে পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তাঁতে শাড়ি বোনার মেশিন, কাপড় চোপড়, নগদ টাকা, আসবাবপত্রসহ নিত্য ব্যবহার্য সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সাথে আগুন নেভাতে সাহায্য করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লেঅকজন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকাণ্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আদমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়টি জেনেছি। দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!