Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে অবরোধ নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ

রিপোটার : / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। মাঠে দেখা যায়নি অবরোধ আহবানকারী কোন দলের পিকেটিং। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের।

রোববার ৫ নভেম্বর বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর নের্তৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শমশেরনগর ও কমলগঞ্জ উপজেলা সদরে টহলে দেখা যায়।

সড়কে দুরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, কমলগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!