Logo

কমলগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ২৫৬ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ধানের বিভিন্ন জাতের চাষ পদ্ধতি, পারিবারিক পুষ্টি বাগান, জমিতে সার প্রয়োগ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবাতন সিংহ প্রশিক্ষণ প্রদান করেন। এতে ৬০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!