Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

শমশেরনগরে ৩টি খাবারের দোকানকে জরিমানা 

রিপোটার : / ২৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

এম,মতিউর রহমান , কমলকন্ঠ প্রতিবেদক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারের তিনটি খাদ্য পণ্যের দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের গায়ে মেয়াদ না থাকা, অব্যবস্থাপনায় খাদ্য সংরক্ষণ করা সহ নানা বিষয়ে সত্যতা পাওয়ায় এসব দোকানকে জরিমানা করা হয়। 

সোমবার (৯ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে শমসেরনগরসহ বিভিন্ন জায়গায় বেকারী ও রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স সহযোগিতা করে।

সচেতনতামূলক অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা খাদ্য পণ্যের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ রং মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারের কাজী বেকারীকে ৩০ হাজার টাকা, আলী বাবা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!