Logo

কমলগঞ্জে ভারতীয় মদসহ একযুবক আটক

Reporter Name / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পিরের বাজার রোড় ময়না বুড়ি নামক স্থান থেকে ভারতীয় সিগনেসার ৩৭৫ এমএল নামের ৮ বোতল মদসহ এক যুবককে আটক করা হয়। সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা নির্মল পাল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা এ এসআই বাবুল মিয়া নেতৃত্বে পুলিশের একটি দল পিরের বাজার রোডস্থ ময়না বুড়ি নামক স্থান থেকে নির্মল পাল ব্যক্তিকে আটক করে। পরে তার সাদা রঙ্গের বেগ কার্টুন তল্লাশি করে ৮ বোতল ভারতীয় সিগনেসার ৩৭৫ এমএল নামের মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তি শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানের দিলিপ পালের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাস (ওসি) শামিম আকনজি ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!