Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা

রিপোটার : / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

আদমপুর প্রতিনিধি ।।

কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া ও ধলাই নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের পর বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ-প্রতিবেশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার ১১ এপ্রিল সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মহল কর্তৃক ধলাই নদী, সুনছড়া, কামারছড়া, জপলাছড়া, লাউয়াছড়াসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করা হয়।

দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে অবাধে এসব বাণিজ্য চালিয়ে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এতে রাস্তাঘাট, নদীর বাঁধ ও কৃষিজমির ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও পরিবেশ-প্রতিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত আদমপুর ইউনিয়নের ধলাই নদীর কেওয়ালিঘাটে অভিযান শুরু করে। এতে বালু বোঝাই ট্রাক ও ট্রাক্টরসহ দুইটি গাড়ি পাওয়া যায়। এসময়ে আনোয়ার মিয়া নামক এক ব্যক্তিকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!