Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে বিষধর সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

রিপোটার : / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষধর সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। চন্দ্র রিকিয়াসান মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াসানের ছেলে। সে দলই চা বাগাস্থ তার শশুর বাড়িতে বসবাস করতো।

পুলিশসূত্রে জানা যায়,  রোববার বিকালে  জ্বালানি কাঠ সংগ্রহ করতে পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ  চা সেকশনে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় চা শ্রমিকরা চন্দ্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, পুলিশ কে খবর দেয়।

খবর পেয়ে অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে আসল রহস্য।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!