Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

৮৬ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয় না : জাতিসংঘ

রিপোটার : / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না বলে জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যারই বিচার হয় না। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানায় জাতিসংঘ।

ইউনেস্কোর  মহাপরিচালক অড্রে আজুলে একটি বিবৃতিতে লেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না। তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কাজ করার সময় হত্যা করা হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এই সংস্থাটি বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে।

সূত্র: এএফপি


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!