Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গাছের সাথে শত্রুতা !

রিপোটার : / ৩৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মোঃ মালিক মিয়া, কমলকন্ঠ প্রতিবেদক ।। পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় লাগানো বিভিন্ন প্রজাতির গাছ প্রতিপক্ষরা কেটে ফেলেছে! ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও(বটতলা) গ্রামে ।

ভুক্তভোগী জানান, গত দুই সপ্তাহ আগে তার বাড়িতে লাগানো শীমগাছ মাড়িয়ে বাড়ীর উপর দিয়ে যাতায়াত করাকে কেন্দ্র করে পাশের বাড়ীর রহিমা বেগম গং এর সাথে তার স্ত্রী আনোয়ারা বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রাস্তা বন্ধ করে দেন।

ভুক্তভোগী মঈনুদ্দিন জানান, এর জের ধরে প্রতিবেশী রহিমা , হালিমা ও রিমা বেগম অতি সম্প্রতি তার ছোটভাই কুহিনূর মিয়াকে একা পেয়ে বটতলা সাবাজ মিয়ার ফার্ণিচার দোকানের সামনে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ইউপি সদস্য সুরমান মিয়া ঘটনার সালিশে বিষয়টি নিষ্পত্তি করেন। মঈনুদ্দিন বলেন, সোমবার রাতের আধারে তার লাগানো আকাশ মনি,করই,পিয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা । তার ধারণা বাড়ীর উপরদিয়ে আসা যাওয়া করতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী রহিমা গংরাই , এঘটনা ঘটিয়েছে ।

এ বিষয়ে অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আলাপকালে ইউপি সদস্য সুরমান মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কে বা কারা গাছগুলো রাতের আধারে কেটেছে মঈনুদ্দিন বলেনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!