Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঝাঁড়ুতে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন !

রিপোটার : / ৩৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

জাতীয় শোক দিবসে যথাযোগ্য মর্যাদায় অর্ধনমিত করে উত্তোলনের কথা জাতীয় পতাকা। এ নিয়ে আগস্ট মাসের শুরু থেকে সরকারিভাবে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন সময় সংবাদ প্রচারিত হয়েছে।

কিন্তু জাতীয় শোক দিবসে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) সিলেট শাখা জাতীয় পতাকা উত্তোলনের নামে চরম দৃষ্টতা দেখিয়েছে। ঝাঁড়ুতে বেঁধে উত্তোলন করেছে পতাকা। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে পূর্ব জিন্দাবাজারস্থ হাবিব ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংকের সামনে ঝাঁড়ুর মধ্যে একটি জাতীয় পতাকা বেঁধে রাখা হয়েছে। ব্যাংকের নিরাপত্তারক্ষীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকাটি উত্তোলন করা হয়েছে। ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তায় নিয়োজিত প্রহরী কমলেশ দে জানান, ব্যাংকের অপর নিরাপত্তা কর্মী আফজল মিয়া এই পতাকাটি বেঁধে রেখেছেন।

এ প্রসঙ্গে নিরাপত্তাকর্মী আফজল মিয়া বলেন, বাঁশ না পেয়ে তিনি না বুঝে ঝাঁড়ুর মধ্যে পতাকাটি টানিয়েছেন। পরে সাংবাদিকদের উপস্থিতিতে কমলেশ দে পতাকাটি ঝাঁড়ু থেকে খুলে নেন। হাবিব ব্যাংক সিলেট শাখার ক্যাশ ইনচার্জ বিদ্যুৎ কুমার দে’র সাথে যোগাযোগ করলে তিনি  বলেন, ‘এটা মারাত্মক ভুল হয়েছে। নিরাপত্তাকর্মীরা না বুঝে জাতীয় পতাকার অবমাননা করেছে। এজন্য তিনি নিজেও দুঃখিত। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় পতাকা অবমাননার বিষয়টি সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের দৃষ্টি গোচর করা হলে তিনি  বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!