Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসমাগ্রী বিতরণ

রিপোটার : / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে টানা কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ২নং পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে ২২ জুন বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নের গোপীনগর, রাধাগোবিন্দপুর, কান্দিগাঁও, মির্জাপুর, মাইজগাঁও এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ পরিচালক মল্লিকা দে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান , পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুলের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, পতনঊষার ইউনিয়নে লাঘাটা নদীর ভাঙ্গনে প্রায় ৩০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। নিম্নাঞ্চলের ৩/৪টি গ্রামে এখনও পানি রয়েছে।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা পেলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
এদিকে কমলগঞ্জে ধলাই নদীর ১১টি স্থান ঝুঁকিপূর্ণ জানিয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘দ্রুত বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ধলাই নদীর বাঁধ মেরামতে বড় ধরনের একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে আমাদের গাফলতি নেই এবং কোন অনিয়ম হয়নি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান পরির্দশন করেছি। ধসে পড়া বাঁধগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের সাথে আলাপ হয়েছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা মোকাবেলায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!