Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে সড়কের দু`পাশের গাছ কেটে নিচ্ছে চোর চক্র

রিপোটার : / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর-নইনারপার সড়কের দু’পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর লাগানো গাছ রাতের আঁধারে প্রতিনিয়ত কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। গত ৩ মাসে এ সড়কের দু’পাশ থেকে বড় আকারের প্রায় ৩০টি আকাশমনি গাছ কেটে নিয়েছে চক্রটি। সর্বশেষ গত ১০ জুন রাতের আঁধারে বড় দুটি আকাশমনি গাছ কেটে নেয়া হয়েছে। এসব গাছ চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। 

জানা যায়, উপজেলার আদমপুর -নইনারপার সড়কের দেড় কিলোমিটার এলাকার দু’পাশের গাছগুলো বড় হয়ে গেছে। গাছের সারিতে গুনে দেখা যায় প্রায় ৩০টি কাটা গাছের গুঁড়ি স্বাক্ষি হয়ে মাটির সাথে মিশে আছে। গাছগুলো কেটে নিয়ে গেলেও গাছের ডালপালা সড়কের পাশের ধানি জমিতে ফেলে রাখা হয়েছে। চুরি যাওয়া এসব গাছের বাজারমুল্য প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায়, গত ৩ মাসে ওই সড়কের অনেক গাছ কাটা হয়েছে। রাতের আঁধারে চোরেরা গাছ কেটে নিয়ে যাচ্ছে। সেই সাথে বিনা অনুমতিতে এসব গাছ কেটে মার্কেট নির্মাণ হচ্ছে সড়কের পাশে। সম্প্রতি ‘লন্ডনী মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করে  সড়কের আরোও প্রায় ২৫-৩০ টি গাছ কেটে ফেলেন এক প্রভাবশালী প্রবাসী।

এ সড়কে চোর চক্রটি দীর্ঘদিন ধরে গাছ কেটে নিলেও স্থানীয় প্রশাসন ও বনবিভাগ নিরব রয়েছে। আদমপুরের ইউনিয়নের বাসিন্দা শাব্বির এলাহীসহ কয়েকজন বলেন, এলাকায় একটি গাছ চোরচক্র (সিন্ডিকেট) গড়ে উঠেছে। তারাই রাতের আঁধারে ধীরে ধীরে গাছগুলো কেটে নিচ্ছে। প্রায় বহুসংখ্যক গাছের গোড়ায় করাতের ধারালো অস্ত্রের চিহু রয়ে গেছে। 

 আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসন বলেন, গাছ চুরির বিষয়ে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।বিষয়টি দেখছি। 

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, ওই সড়কের গাছ অনেক বছর আগে লাগানো হয়েছে। তখন আমি এখানে দায়িত্বে ছিলাম না। তবে গাছগুলো তদারকির দায়িত্ব কাদেরকে দেয়া হয়েছিল তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজকান্দি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বনবিভাগ থেকে ওই সড়কে কোন গাছ লাগানো হয়নি। তারপরও চুরির বিষয়টি দেখবো।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!