Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিলেট থেকে আটক ১

রিপোটার : / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের এক কলেজ ছাত্রীকে সিলেটে ৩দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম শহীদ (৫৫) সিলেট নগরীর ছড়ারপাড় সুগন্ধা-৪৭ বাসার মৃত আলী হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, কমলগঞ্জ উপজেলার এইচএসসি পড়ুয়া এক কিশোরীকে ৮ জুন ফুসলিয়ে কমলগঞ্জ থেকে সিলেট নিয়ে আসেন অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ। সিলেট নগরীতে এনে তাকে আটকে রেখে ৩দিন ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা ১০জুন কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরে পুলিশ মেয়েটিকে উদ্ধারে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী শহীদকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!