Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক অবরোধ করে যানবাহনে গণডাকাতি!

রিপোটার : / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক প্রতিরোধ করে যানবাহনে গণডাকাতি সংঘটিত করেছে মুখোশধারী ডাকাতরা। এ সময় তারা বিভিন্ন যানবাহনে যাত্রী ও চালকদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। মঙ্গলবার ১৪ জুন দিবাগত রাত একটার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআই এলাকায় এ ঘটনা ঘটায়।
জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআই এলাকায় প্রায় ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ডাকাত সদস্য সড়ক অবরোধ করে। পরে রাস্তায় চলা ২০টি গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিন্মি করে প্রায় ৪০ মিনিট সময় ধরে ডাকাতি সংঘটিত করে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতির শিকার কয়েকজনের কাছ থেকে জানা যায়, তাদের মধ্যে বিকাশ এজেন্টের একজনের কাছ থেকে ৩ লক্ষ টাকা, ব্যবসায়ি একজনের ১ লক্ষ টাকা, ইউপি সদস্যের কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকাসহ সকল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ডাকাতির শিকার শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব মিয়া বলেন, বিটিআরআই এলাকায় পৌঁছলে ২০ থেকে ২৫ জনের একদল মুখোশধারী ডাকাত রাস্তায় প্রতিরোধ গড়ে ডাকাতি শুরু করে। ডাকাতরা প্রায় ১০ থেকে ১৫টি বিভিন্ন ধরনের যানবাহনে ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আমার ভাইকে হাসপাতাল থেকে অপারেশন না করে নিয়ে আসার পথে পকেটে থাকা নগদ ৯৪ হাজার টাকা নিয়েছে। একজনের মুখুশ ছিলোনা আমি থাকে চিনতে পেরেছি। সে হলো শমশেরনগর ইউনিয়নের শফিক মিয়ার ছেলে ফারুক মিয়া।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। ছিনতাই কারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!