Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট :: কমলগঞ্জে যুবক আটক

রিপোটার : / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির নেত্রী নুপুর শর্মার দেয়া ধর্মীয় অবমাননাকর বক্তব্যকে সমর্থন জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে অমিত সিং নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১২জুন) রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন জানিয়ে উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে, এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ মুখর হয়ে অমিত সিং বাসা ঘেরাও করে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং তাৎক্ষণিক অমিত সিংকে পুলিশ আটক করে।

এছাড়াও একই এলাকার সঞ্জয় সিং নামে আরেক যুবক ফেসবুকে নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। অমিত সিংকে আটকের খবর ছড়িয়ে পড়লে সঞ্জয় সিং পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে জানান আটক অমিত সিংয়ের বিরুদ্ধে তদন্তপুর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!