Logo

ফলো আপ :: লাউয়াছড়ায় শুটিং এর ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের সংরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে শুটিং এর ঘটনায় বন কর্মকর্তা (ডিএফও) তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য যে, গতকাল বুধবার (৮ জুন) সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রাণ- আরএফএল কোম্পানী তাদের বিজ্ঞাপনের শুটিং করে । শুটিং এর কাজে ব্যাবহৃত জেনারেটর বিকট শব্দে প্রকম্পিত হয়েছে বনের স্বাভাবিক নিস্তব্ধতা। যেখানে লোক চলাচলে রয়েছে বিধি নিষেধ, বনাঞ্চলের সেই সেইফ জোনে প্রায় ৫০-৬০ জন লোকের পদচারণায় বনের পরিবেশে অস্বাভাবিকতার পাশাপাশি শক্তিশালী জেনারেটরের ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়া বনের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বন্যপ্রানীদের ভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।উল্লেখিত কারনে সাপ, পাখি ইত্যাদি বন্যপ্রানীর বর্তমান প্রজনন মৌসুমে শুটিং করা যে বন্যপ্রাণীদের জন্য ক্ষতিকর সেটা আর বলার অপেক্ষা রাখে না।

কি করে একটি সংরক্ষিত বনে শুটিং হয়ে গেলো, জনমনে প্রশ্ন, এ ব্যাপারে জানতে চাইলে রেঞ্জ অফিসার শহিদুল ইসলাম জানান, এ সময় তিনি কালাছড়া বিটে কর্মরত ছিলেন। খবর পেয়ে তিনি স্পটে এসে শুটিং বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে  বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিমকে অবগত করেন। বন কর্মকর্তা (ডিএফও) তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দেন এবং তদন্তের নির্দেশ দেন।

 বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম বলেন, বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পেলেই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!