Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জের শমসেরনগরে ৫দিন ব্যাপী শ্রমিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

রিপোটার : / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রে মনু-দলই ভ্যালির বিভিন্ন চা বাগানের ৩৫ জন চা শ্রমিক প্রতিনিধির অংশগ্রহনে ৫দিনব্যাপী শ্রমিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ মে সকাল ১১টা থেকে মূল প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. প্রিয়তোষ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গলের সহকারি পরিচালক মো. নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক রাফিউল আলম রানা।

সোমবার সকাল ১১টায় শ্রমিক প্রশিক্ষণ কর্মশালায় শ্রম আইন সম্পর্কে আলোচনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গলের সহকারি পরিচালক মো. নাহিদুল ইসলাম। পরে মাতৃত্বকালীণ ছুটির নিয়ম কানুন সম্পর্কে বক্তব্য রাখেন ডা. প্রিয়তোষ রায়। মাদকাসক্তিতে পরিবার ও সমাজের যে ভ্য়াবহ ক্ষতি হতে পারে সে সম্পর্কে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, বাল্য বিবাহের কুফল, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয়ে অংশ গ্রহনকারী ৩৫ জন চা শ্রমিক প্রতিনিধির উদ্দেশ্যে আলোচনা করা হয়। এ ক্ষেত্রে চা বাগান পঞ্চায়েত কমিটি, সাধারণ চা শ্রমিক, চা শ্রমিক নারী নেত্রী ও চা ছাত্র যুবকদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!