Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৮

রিপোটার : / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই সমিরন চন্দ্র দাশ (৪২) নিহত। এসসয় চার পুলিশ ও তিন আসামি আহত হয়েছেন। শনিবার (২১ মে) ভোর ৫ টার দিকে মহাসহস্র নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাশ। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরন, এস শওকত মাসুদ ভূইয়া,এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া, কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপ (ভ্যান) করে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী পুলিশের পিকআপ (ভ্যান) টি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের মাহাসহস্র নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে দূঘটনার কবলে পরে।

এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান। পরে দায়িত্বরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন।

একই সঙ্গে এস আই শতকত মাসুদ ভূইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে ফেরার পথে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হন চার পুলিশ ও তিন আসামী আহত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!