Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

টানা বষর্ণে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১০টি স্থান এখনঝুঁকিপূর্ণ

রিপোটার : / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে ৫৭ কিলোমিটার দীর্ঘ প্রতিরক্ষা বাঁধ এখন নড়বড়ে অবস্থা। বর্ষা আসতে না আসতেই শুরু হয়েছে প্রতিরক্ষা বাঁধে ধস। ধলাই নদীর ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও নতুন করে কয়েকটি স্থানে ঝুকিঁপূর্ণ হয়ে উঠেছে। গত শুক্রবার বিকালে পানি বাড়ায় কমলগঞ্জ পৌর এলাকার করিমপুরসহ আরো ৫টি স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে আরো ১০টি স্থান। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান কমলগঞ্জের রুহমপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঝুকিঁপূর্ণ বাঁধ পরির্দশন করেন। কমলগঞ্জে ফাটল অংশ পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন।

২১ মে শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন ভাঙন ধরা স্থান পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও বর্তমানে কয়েকটি স্থান অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। গত এক সপ্তাহের ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ধলাই নদীর বিভিন্ন এলাকায় বাঁধ হওয়ায় পানি বৃদ্ধিতে বাঁধে ফাটল বা ধস দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার ইসলামপুর ইউপির মোকাবিল, কালারায়বিল, হোমেরজান, ভান্ডারীগাঁও, আদমপুর ইউনিয়নের দক্ষিন তিলকপুর, উত্তর ঘোড়ামারা, রানীরবাজার, মাধবপুর ইউনিয়নের কাটাবিল, শুকুর উল্যাহ গাঁও, ধলাইরপার, কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর,করিমপুর, বড়গাছ ও উজিরপুর, মুন্সীবাজার ইউনিয়নের খুশালপুর, রহিমপুর ইউনিয়নের লক্ষীপুরসহ প্রায় ১০টি স্থানে বাঁধ ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ বাঁধ ছাড়াও টানা বর্ষনে পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধিতে নতুন করে প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। নতুন করে ধসে পড়ছে বাঁধের মাটি। গত শুক্রবার দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকায় ধলাই নদীর বাঁধে নতুন করে ৭/১০ ফুট ফাটল দেখা দিয়েছে। নদীতে মাটি ধসে পড়া শুরু হয়েছে। মাত্র ১ ফুট বাঁধ রয়েছে। এতে এখন আতঙ্কগ্রস্ত পৌরসভার ১নং ওয়ার্ডবাসী। এছাড়াও রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর নামক স্থানে অত্যন্ত ঝুকিঁপূর্ণ অবস্থায় প্রতিরক্ষা বাঁধ রয়েছে। পানি বৃদ্ধিতে ধস বেড়েছে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় রহিমপুর ইউনিয়নের লক্ষীপুরে পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান সরেজমিনে এলাকাটি পরির্দশন করেছেন।

কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন জানান, করিমপুর এলাকায় শুক্রবার বিকালে প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। প্রায় ৮/১০ ফুট বাঁধের মাটি পানিতে চলে গেছে। যে কোন মুর্হুতে বাঁধটি ভেঙ্গে যাওয়ার আতংকে ওয়ার্ডবাসী রয়েছে। কর্তৃপক্ষকে জানালে বিকাল ৫টায় পানি উন্নয়ন বোর্ডের একজন উপ সহকারী প্রকৌশলী ফাটলকৃত বাঁধ দেখে গেছেন।

পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, উপজেলার লক্ষীপুরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ বেশ ঝুঁকিপূর্ণ। বাঁধটি মেরামতের জন্য ঠিকাদার  নিয়োগ করা হয়েছে। এছাড়া আংশিক ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর মেরামত করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!