Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

মাধবপুরের মণিপুরি পল্লীতে দুধর্ষ চুরি  সংঘটিত

রিপোটার : / ৩১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গ্রামের মণিপুরি পল্লীতে ২টি বাড়ীতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগকারী লক্ষিধর সিংহ ও রুপদেবী জানান, ২০ মে  শুক্রবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মণিপুরি অধ্যুষিত গকুল সিংহের গাঁও এর লক্ষিধর সিংহের বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ অর্থ এবং পাশ্ববর্তী রুপদেবী সিনহার বাড়ী থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও পুজার জন্য রুপার তৈরী তৈজসপত্র অস্ত্রের মুখে জিম্মি করে লুঠ করে নিয়ে যায় চোরদল। পরে পার্শ্ববর্তী বাড়ীর অক্ষয় কুমার সিংহকে ডেকে তুলে বাড়ীতে হানা দেয়ার চেষ্টা করে। এই ঘটনা চলাকালীন সময়ে মুঠোফোনে এলাকাবাসীর কাছে সাহায্য চাওয়া হলে এলাকাবাসী এগিয়ে আসলে চুরের দল ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা থেকে এসআই নিয়াজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!