Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাতলাপুর স্থল দিয়ে ভিসা নিয়ে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা

রিপোটার : / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের চাতলাপুর স্থল দিয়ে ভিসা নিয়ে আসা যাওয়া করতে পারছেন না দু’ দেশের যাত্রীরা।
শুক্রবার ১৫ এপ্রিল দুপুরে চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্রে গেলে ইমিগ্রেশন কর্মকর্তা এ পথে যাতায়াতের কোন নির্দেশনা পাননি বলে ভিসা দারী যাত্রীদের কোন অনুমতি দিচ্ছেন না।
জানা যায়, গত টানা দুই বছর ধরে করোনা সংক্রমণের কারণে ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল।
১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে যাতায়াতের ব্যবস্থা থাকলেও ভারতীয় ভিসা নিয়ে চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে কোন যাতায়াত করা যাচ্ছে না।
অপরদিকে ভারতের কৈলাশহরের ইমিগ্রেশন কেন্দ্র প্রতিদিন বাংলাদেশী ভিসাধারীরা অপেক্ষা করলেও চাতলাপুর ইমিগ্রেশন কেন্দ্র গ্রহন করছেন বলে ভিসাধারীরা জানান।
চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্রে দিয়ে ভিসা নিয়ে যাত্রী আব্দুস শুকুর বলেন, করোনার শুরুতেই সকল স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও আবার সকল কেন্দ্র দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্র দিয়ে যাতায়াত করা যাচ্ছেনা।
চাতলাপুর স্থল ইমিগ্রেশন কেন্দ্রের কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন, এ পথে যাত্রী যাতায়াতের কোন নির্দেশনা আসেনি। এ জন্য ভিসাধারী উভয় দেশ থেকে আসা যাত্রীদের গ্রহন করা হচ্ছে না।
ভারতের কৈলাশহর ইমিগ্রেশন কেন্দ্রের কর্মকর্তা নিরঞ্জন মজুমদার মোবাইলফোনে জানান, সকল স্থল অভিভাসন দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। ভিসাধারী যাত্রী আসলেও চাতলাপুর অভিভাসন কেন্দ্রে গ্রহন করবে না বলে বহির্গমণের অনুমতি দেওয়া হচ্ছে না।
মৌলভীবাজারের পুলিশ সুপারের বিশেষ শাখার কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ভারতের সাথের সকল অভিাভাসন কেন্দ্র খোলা হলেও যাত্রীরা চাতলাপুর দিয়ে যেতে পারছে না কেন তিনি বিষয়টি খুঁজে দেখছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন বিভাগের। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!