Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে তথ্য অধিকার আইন২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোটার : / ২৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯শে মার্চ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্তজেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃআবদুল হক। সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকার তথ্য কমিশনের সহকারী পরিচালক(হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছবেগম  ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।

তথ্য কমিশন ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভায় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্শালায় তথ্য অধিকার আইনের আওতায় দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য আদান-প্রদান ও প্রচার বিষয়ে ধারণা দেওয়া হয় ।

 প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান মতে যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সেহেতু জনগনের ক্ষমতায়ন ও অধিকার সুনিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ প্রণীত হয়েছে।

তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দূর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নের গতিধারাকে বেগবান করার জন্য, টেকসই গণতন্ত্র ও সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য তথ্য অধিকার আইনের ব্যবহার ও চর্চা বাড়াতে হবে।
তথ্য জানার ও পাওয়ার বিষয়ে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট আবেদন ফরম ক অনুযায়ী আবেদন করতে হবে। কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য কমিশন, প্রবিধান ধারা, কর্তৃপক্ষ কর্তৃক তথ্য প্রকাশ, প্রচারের অনুসরনীয় নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রদান করবেন। বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এ রকম তথ্য প্রচার করা যাবেনা। ২০ কার্য দিবসের মধ্যে তথ্য দিতে হবে। তথ্য সরবরাহে অপারগ হলে ১০ কার্য দিবসের মধ্য ফরম খ অনুযায়ী আবেদনকারীকে জানাতে হবে। ফরম গ অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি উর্ধতন কর্তৃপক্ষের নিকট আপীল আবেদন করতে পারবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!