Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলন করায় পিকআপ জব্দ

রিপোটার : / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছড়া চা বাগান এলাকার পাহাড়ি কামারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি পিকআপ জব্দ করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে জব্দকৃত ট্রাক কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলীনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক আবু জাফর মো. রফিউল আলম বাদি হয়ে এ পিকআপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

আলীনগর চা বাগানের ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী জানান, আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামের রশিদ উল্যার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন থেকে আলীনগর চা বাগানের ফাঁড়ি কামারছড়া চা বাগান এলাকার কামারছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছিলেন।

এতে চা বাগানের ভেতরের প্রাইভেট সড়কের ব্যাপক ক্ষতি হয়। এ নিয়ে চা বাগানের পক্ষ থেকে ইতিপ‚র্বে একাধিকার মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে সহায়তাও চেয়েছিলেন। এর পর প্রশাসকিভাবে দুইবার অভিযান পরিচালনা করলে সাময়িকভাবে বালু ুউত্তোলন বন্ধ ছিল। স¤প্রতি আবার এ চক্রটি বালু উত্তোলন করায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে কামারছড়া থেকে বালু উত্তোলন করায় তিনি (বাগান ব্যবস্থাপক) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানের সাহায্য কামনা করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামের রশিদ উল্যার বাড়ি থেকে বালু নামানোর সময় একটি নম্বরবিহিন সাদা রংয়ের পিকআপ জব্দ করা হয়। এসময় রশিদ উল্যা ও পিকআপের চালকসহ মজুররা পালিয়ে গেলে কাউকে গ্রেফতার করা যায়নি।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালতে একটি ট্রাক জব্দের ও পরে থানায় হস্তান্তরসহ চা বাগানের পক্ষে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান অবৈধ বালু উত্তোলনে একটি নম্বরবিহিন পিকআপ জব্দ ও চা বাগানের পক্ষে থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন এ অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!