Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

বাইক্কা বিলে শীতকালীন জলচর পাখি শুমারি সম্পন্ন

রিপোটার : / ৩৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

শ্রীমঙ্গলে বাইক্কা বিলে শীতকালীন জলচর পাখি শুমারি সম্পন্ন হয়েছে। এবার ৩৪ প্রজাতির তিন হাজার ২৩০টি জলচর পাখির দেখা মিলেছে। তবে গতবারের তুলনায় কমেছে অতিথি পাখির সংখ্যা।
গত বছর শুমারিতে ৩৯ প্রজাতির সাড়ে ১১ হাজার জলচর পাখির দেখা মিললেও এবার তা কমে ৩৪ প্রজাতির তিন হাজার ২৩০টিতে নেমেছে। গত সোমবার বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এসব তথ্য জানিয়েছেন। ৩৪ প্রজাতির তিন হাজার ২৩০টি জলচর পাখির মধ্যে অন্যতম ছিল ৯০০টি গেওয়ালা-বাটান, ৪৫২টি বেগুনি-কালেম ও ২৫০টি খয়রা-কাস্তেচরা। পরিযায়ী বুনোহাঁসের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে, লালমাথা-ভুতিহাঁস ৭৩৩২টি, এরপর দেখা গেছে মরচেরঙ-ভুতিহাঁস ৭২০৫টি।
পাখি শুমারিতে অংশ নিয়েছিলেন- বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, ড. পল থমসন, তারেক অণু, আইইউসিএন বাংলাদেশের সীমান্ত দীপু এবং জেনিফার আজমেরি।
পাখি গণনার সময়ে বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, ডিএফও মিজানুর রহমান এবং এডিসি (রেভিনিউ) মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
এ সময় বাইক্কা বিলের সংরক্ষণের ওপরে ইতোমধ্যে গৃহীত বেশ কিছু পদক্ষেপ এবং সেই সঙ্গে সংরক্ষণকে আরও কার্যকরী করতে একাধিক নতুন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় উঠে এসেছে, গত এক বছরে বাইক্কা বিলে কমেছে পাঁচ প্রজাতির অতিথি পাখি। বিলের আশপাশে অবৈধভাবে গড়ে উঠা জনবসতির কারণে কমেছে পাখির আনাগোনা। ২০০৩ সালে ১০০ একর জলাভূমির বাইক্কা বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণার পর থেকে এর দেখভাল করছে বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি। আগের চেয়ে পাখি কমে যাওয়ার কারণ কী তার ব্যাখ্যা দিয়েছেন তারা। জেলেপল্লির বাসিন্দাদের জনবসতি ও অবাধ চলাচলের কারণে বিলে পাখির বিচরণ কমেছে বলে তাদের দাবি। তবে অবৈধ বসতি গড়ে তোলা জেলেপল্লির বাসিন্দারা বলছেন, এখানে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। সরকারিভাবে সহযোগিতা করে আমাদের অন্যত্র সরিয়ে দিলে আপত্তি নেই। এতে আয়-রোজগারের পথ তৈরি হবে। একটা ব্যবস্থা হলে আমরাও অন্যত্র যেতে চাই। বাইক্কা বিলে দেখভালের দায়িত্বে নিয়োজিত যারা আছেন, তারা আমাদের চলাচলে নানাভাবে বাধা দেন।
বড় বড় গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিন্নত আলী বলেন, পানির ওপর শাপলা শালুক ও জঙ্গল না থাকায় পাখিগুলো নিরাপত্তার অভাব মনে করে। পাশাপাশি বাইক্কা বিল সংলগ্ন অবৈধ জনবসতি থাকায় বিলের ওপর দিয়ে পাখি আসা-যাওয়া করে। এটা পাখির জন্য বিরক্তিকর। ফলে এবার বিলে তুলনামূলক পাখি কম এসেছে।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমরা মৎস্য বিভাগ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যাতে বাইরে থেকে কোনও লোকজন নৌকা নিয়ে ভেতরে যেতে না পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাছের অভয়াশ্রম ও বাইক্কা বিলের স্বার্থে জেলেপল্লির বাসিন্দাদের দ্রুত সময়ের মধ্যে অন্যত্র সরিয়ে নেবো। ভূমিহীনদের ঘর নির্মাণ করে দেবো, সেখানে তাদের স্থানান্তর করা হবে।
সচেতন মহলের দাবি, বিলের আয়তন বাড়ানো, অগভীর স্থান খনন, নিরাপত্তাবেষ্টনী তৈরিসহ বেশ কিছু পদক্ষেপ নিলে বাইক্কা বিল আবারও অতিথি পাখির কলতানে মুখরিত হবে। বছর বছর বাড়বে পাখির আগমন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!