Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে প্রবাসী আবুল হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

রিপোটার : / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

https://www.eyenews.news/media/imgAll/2021April/eyenews_kamalganj_arrest-2202011717.jpg

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে প্রবাসী আবুল হোসেন (৪০) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। 

আসামিরা হলেন- জগন্নাথপুর গ্রামের মৃত ইছাক মিয়ার দুই পুত্র হাবিবুর রহমান রুবেল (৩০) এবং খয়রুল ইসলাম (২৪)। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে। 

মামলা সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মছদ্দর আলীর ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল হোসেনের সাথে বসতবাড়ির পুরাতন ভিটা নিয়ে একই গ্রামের চাচা মৃত ইছাক মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২৪ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে আবুল হোসেন বাড়ির উঠানে এলে দুপুর আড়াইটায় চাচাতো ভাই হাবিবুর রহমান রুবেল গংরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত আবুল হোসেনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর ২৭ মার্চ বেলা আড়াইটার দিকে আবুল হোসেন মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় আবুল হোসেনের ছোট ভাই মো. আব্দুর রউফ বাদী হয়ে ২৭ মার্চ রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। 

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক সবুজ মিয়া জানান, আবুল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি আরেক আসামি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিদেশে অবস্থান করছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান আবুল হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 তিনি আরো বলেন, ২০১৭ সালে প্রবাসী আবুল হত্যার পর থেকে মামলার ওয়ারেন্টভুক্ত দুই সহোদর আসামি পলাতক ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!