Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লাউয়াছড়া জঙ্গল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

রিপোটার : / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে গাছে ঝোলানো শাড়িসহ ছড়ানো-ছিটানো অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির পিছনের জঙ্গল থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। এ সময় কঙ্কালের পাশে গাছের সাথে ঝোলানো একটি শাড়ি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিদ আলীর ভাগিনা ও মানিক মিয়ার ছেলে সোহেল আহমেদ গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবির (৪৮) কঙ্কাল বলে দাবি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পান একটি গাছে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থলে গিয়ে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ্আলম জানান, গাছে ঝোলানো শাড়ি দেখে বলেন, এটি আমার ফুফু হাজেরা বিবির।

উল্লেখ্য, গত ২৯ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কালগুলো কার ডিএনও টেস্ট করার পর তা শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!