Logo

মৌলভীবাজারে করোনা সংক্রমণ বাড়ছে : আক্রান্তের হার ৩৮.৪ শতাংশ

Reporter Name / ৩৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক॥ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ২০৩ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ২০ জানুয়ারি বৃহস্পতিবার পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৯.৪ শতাংশ। আগের দিন ১৯ জানুয়ারি বুধবার ১৩২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে ৩৬.৪ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২০৩ জনের নমুনা পরীক্ষায় পাঠালে এর মধ্যে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৮.৪ ভাগ। গেল প্রায় সপ্তাহ দিন থেকে মৌলভীবাজার জেলায় নতুন করে আবারও বেড়ে চলেছে করোনা আক্রান্তের পরিসংখ্যান।

নতুন শনাক্ত ৭৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। কুলাউড়ায় ২১ জন, রাজনগরে ৭ জন, শ্রীমঙ্গলে ৮ জন এবং জুড়ীতে ২, বড়লেখায় ৭ জন,কমলগঞ্জে ৪ জনের শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, নতুন ৭৮ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪২৩ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯১ জন। সরকারি হিসেবে মারা গেছেন ৭২ জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা শতাধিক।
২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন করোনা রোগী। নতুন ৭৮ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪২৩ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯১ জন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!