Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শব্দ দূষণ: মৌলভীবাজারে ফার্ণিচার প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

রিপোটার : / ৪৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার পৌর শহরে আইন অমান্য করে দি নিউ ঢাকা ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিগত ২৫ নভেম্বর ২০২১ইং তারিখে সদর উপজেলার বড়হাট নামক স্থানে সিলেট রোডস্থ মিলাদ ম্যানশনে পরিচালিত দি নিউ ঢাকা ফার্নিচার নামের কারখানার বিরুদ্ধে উচ্চমাত্রার শব্দ দূষণ দ্বারা পাশ্ববর্তী বাসিন্দা, কোচিং সেন্টারের শিক্ষার্থীদের অসুবিধা সংক্রান্ত একটি অভিযোগ পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে দাখিল করা হয়।

পরিবেশ অধিদপ্তর দি নিউ ঢাকা ফার্নিচার এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে বিগত ০৭ ডিসেম্বর ২১ তারিখে দি নিউ ঢাকা ফার্নিচার নামক কারখানার সকল কার্যক্রম বন্ধের আদেশ এবং ঝুকিপূর্ণভাবে পরিচালিত এ প্রতিষ্টানটিকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্য অন্য কোন স্থানে স্থানান্থর করার আদেশ প্রদান করে।

কিন্ত পরিবেশ অধিদপ্তরের এ নিষেধাজ্ঞা অমান্য করে এ রিপোর্ট লিখা পর্যন্ত চলছে দি নিউ ঢাকা ফার্নিচার। এ বিষয়ে দি নিউ ঢাকা ফার্নিচার সত্বাধিকারী মো: আলম মিয়ার বলেন, আমি স্থানীয় মানুষের কাছ থেকে সময় নিয়েছি। আগামী পনেরো তারিখের মধ্যে মেশিন সরিয়ে নিব। তিনি জানান এখনও তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেননি।

অভিযোগকারী সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন এভাবে সরকারের একটি গুরুত্বপূর্ণ দ্প্তরের আইন অমান্য করে দি নিউ ঢাকা ফার্নিচার তার কার্যক্রম পরিচালনা করেযাচ্ছে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোন পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা হতবাক।

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুল হুদা বলেন, আমরা তো নিষেধাজ্ঞা দিয়েছি। যিনি এটার মালিক তিনি আমার কাছ থেকে সময় নিতে চেয়েছিলেন। আমি সময় দেইনি। আগামী সাপ্তাহের মধ্যে এর ব্যবস্থা নিব।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!