Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

রাষ্ট্রীয় সুরক্ষা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

রিপোটার : / ৩৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তি ও জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।

৪ জানুয়ারী মঙ্গলবার বেলা ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আঙ্গুরা বেগম। আমার ভাসুর ডা. ছমরু মিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে এখনো ভাতা পেয়ে থাকেন।

আঙ্গুরা বেগম জানান, গত বছরের ৩১ অক্টোবর চৈত্রঘাট এলাকায় লকুছ মিয়ার ছেলে নাজমুল হাসান দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে মারা যান। এঘটনার পর নাজমুলের বড় ভাই শামসুল হক বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আমার ছেলে তোফায়েল আহমদসহ পরিবারের চারজনকে আসামী করা হয়। এরপর সাত নভেম্বর র‌্যাবের ক্রসফায়ারে তোফায়েল নিহত হন।

এরপর থেকে মৃত নাজমুলের আত্মীয়-স্বজন আমার চৈত্রঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে। শুধু লুটপাট নয় আমাদের বাড়িঘরেও হামলায় চালানো হচ্ছে। বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগে বাড়িঘর ছেড়ে অজ্ঞাতস্থানে বসবাস করছি।

এ ব্যাপারে আমার মেয়ে নার্গিস বেগম বাদী হয়ে কমলগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এছাড়া আমি আঙ্গুরা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যা কমলগঞ্জ থানা পুলিশ তদন্ত করছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!