Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোটার : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মোঃ মতিউর রহমান ।।

উচ্চ শিক্ষার প্রসারের লক্ষ্য নিয়ে কমলগঞ্জের আদমপুরে যাত্রা শুরু করলো আদমপুর ইউনাইটেড কলেজ । আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় আদমপুর নৈনারপার-ধলাই সড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ প্রাঙ্গগনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আদমপুর ইউনাইটেড কলেজ ভবিষ্যতে কমলগঞ্জের আদমপৃর, ইসলামপুর,আলীনগর ও মাধবপুর এ চার ইউনিয়নসহ চা বাগানের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভূমিদাতা এম. এ. আহাদ জানান ,শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। এই অঞ্চলের তরুণ প্রজন্মকে শিক্ষিত ও আলোকিত করে গড়ে তুলতেই আদমপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ।

কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রাহেল মিয়া বলেন, এই কলেজটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি হবে মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতির কেন্দ্রবিন্দু। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের শিক্ষা লাভ করবে।

উল্লেখ্য, আদমপুর ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে আদমপুর-ইসলামপুরের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড (যুক্তরাজ্য)। সংগঠনটির আহ্বায়ক মো. সেলিম মিয়া অনলাইন বার্তায় জানান, প্রবাসে থেকেও এলাকার মানুষের শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। এ সংস্থার সদস্য সচিব ও ফান্ড রেইজিং সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, দীর্ঘদিন ধরে আদমপুর-ইসলামপুরবাসীর প্রাণের দাবি ছিল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সকল প্রতিকূলতা অতিক্রম করে আজ আমরা সেই স্বপ্নের শুভ সূচনা করতে পেরেছি। এই কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাবে, মানবিক ও দক্ষ নাগরিক গড়ে উঠবে এবং সমগ্র অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আহাদ ফারুক, মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, নজরুল ইসলাম মনির, এ. কে. এম. আব্দুস সালাম, আনোয়ার হোসেন, আব্দুল গাফফার হিরক, অঞ্জু দেবী, সাদ উদ্দিন ফয়েজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!