Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন

রিপোটার : / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

রাজু দত্ত।।

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা এবং এর প্রসারে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদমপুর ইউনিয়নস্থ ‘মনিপুরী কালচারাল কমপ্লেক্স’-এ লৈশেমপুং এবং ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের মনিপুরী ঐতিহ্যের প্রতীক হিসেবে উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

স্থানীয় বাসিন্দা ওজা বীরেন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের কালচারাল হেড কিযী তাহনিন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “মনিপুরী সংস্কৃতি কেবল বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন। এই ঐতিহ্যকে ডিজিটাল যুগে টিকিয়ে রাখতে তরুণদেরই কাণ্ডারি হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউনেস্কো কনসালটেন্ট রিফাত মুনিম এবং পারসিড (PARC)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফাতিহা পলিন। বক্তারা তরুণদের আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের ভাষা, পোশাক এবং ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মনিপুরী শিল্পীরা তাদের চিরায়ত সংস্কৃতির বিভিন্ন দিক নিপুণভাবে ফুটিয়ে তোলেন। শিল্পীদের পরিবেশনায় ছিল বিশ্বখ্যাত মনিপুরী নৃত্য, যা দর্শককে মুগ্ধ করে। পাশাপাশি বীরত্বগাথার প্রতীক হিসেবে প্রদর্শিত হয় ‘থাং-টা’ বা মনিপুরী মার্শাল আর্ট এবং আধ্যাত্মিক সুরের মূর্ছনা ছড়ানো ‘পুং চোলম’ বা মৃদঙ্গ নৃত্য।

কর্মশালায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং গুণিজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, নিজেদের ঐতিহ্য রক্ষায় মনিপুরী সমাজ অত্যন্ত সচেতন। লৈশেমপুং ও ইউনেস্কোর এই যৌথ প্রয়াস তরুণ প্রজন্মকে তাদের শেকড় খুঁজে পেতে এবং আত্মপরিচয়ে বলীয়ান হতে নতুন প্রেরণা জুগিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!