Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা

রিপোটার : / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

কমলকন্ঠ ডেক্স।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক আবেগঘন ও গৌরবোজ্জ্বল বিদায় সংবর্ধনা। দীর্ঘদিন নিষ্ঠা, ত্যাগ ও ভালোবাসা দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার অবসর উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শ্রীনাথপুর গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে পুরো পরিবেশটি হয়ে ওঠে আবেগময়। একজন আদর্শ শিক্ষক হিসেবে নয়, বরং বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা হিসেবেও পারভীন সুলতানার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য। মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পারভীন সুলতানার বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, পারভীন সুলতানা শুধু পাঠদানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। শিক্ষার প্রসারে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন—নিজের বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তাঁর এই বিরল আত্মত্যাগ কমলগঞ্জবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ কর্মজীবন শেষে সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বিদায়ী বক্তব্যে পারভীন সুলতানা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম এবং ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথসহ অন্যান্য বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সম্মানিত জীবন কামনা করেন।

শিক্ষার্থীদের কণ্ঠেও ফুটে ওঠে প্রিয় শিক্ষকের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তারা বলে,
“ম্যাডামের স্নেহ, ত্যাগ আর সঠিক দিকনির্দেশনাই আমাদের জীবনের পথ দেখাবে। এমন শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিৎলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরা বেগম ও বিদ্যালয়ের দাতা সদস্য চৌধুরী আসিফ ইবনে জামাল।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এক মহৎ প্রাণের বিদায়ে পুরো অনুষ্ঠানটি শেষ হয় বিষণ্ণতা আর গর্বে ভরা আবহে।

উল্লেখ্য, পারভীন সুলতানা তাঁর বিয়ের কাবিনে প্রাপ্ত জমি দান করে শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি অবসর গ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!